1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

সুইজারল্যান্ডে পাহাড়ে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের একটি পাহাড়ি এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করে ‘সিরাস এসআর২২টি’ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি। পরে ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা। তবে বিমানে থাকা তিন আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর তিনটি হেলিকপ্টার এবং দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

বিমানটি কী কারণে পাহাড়ের ঢালে গিয়ে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট