1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

পাইকগাছায় সড়কের পাশে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা):: খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে (DRR) প্রজেক্টের নির্মিত দুটি সড়কের পাশে ২০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর আর্থিক সহায়তায় নির্মিত খুদখালী কানু বাবুর বাড়ি হতে গাংরখি বাজার পর্যন্ত সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূবালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সুশীলনের খুলনা অফিসের খালিদ মাহমুদ, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং যোগাযোগ ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট