1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ গর্ভবতী নারীকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা বেনাপোলে ভারতগামী যাত্রীর শরীরে থাকা দুটি স্বর্নের খন্ড উদ্ধার শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে কাজ করতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। কোন জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে জানাতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়েসভার আয়োজন করতে হবে। এছাড়া মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি হটলাইন ১০৯,৯৯৯ ও ১০৯৮ নাম্বারে যোগাযোগ করা যাবে। গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় একশত ৭৪ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া পাঁচশত ৪৩টি উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সভাপতি-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট