1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে থাকবেন ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার চলমান সংঘাতে ৫০০ মার্কিন সেনা নিহত-ইরানের দাবি পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন সরকারী সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আসামী ছাড়ানোর অভিযোগ চালনা পৌর প্রশাসনের বিরুদ্ধে পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শার নাভারন বাজারে ভেজাল দই ও ঘি বিক্রি ডেয়ারি মালিককে জরিমানা

কলকাতা-খুলনা চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ২ দিন বন্ধের পর চলাচল শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কলকাতা-খুলনা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন-এক্সপ্রেস’ দুই দিন বন্ধ থাকার পর আজ রবিবার (২৩ জুন) সকাল থেকে চলাচল শুরু হয়েছে। ট্রেনটি গত রবিবার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) বন্ধ ছিল। এ পথে ট্রেনটি সপ্তাহে দুদিন চলাচল করে।

রেলওয়ে সূত্র জানা যায়, রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুইদিন বন্ধের সিদ্ধান্ত নেয় দু’দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতি বছরই এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।

এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর আজ ফের চালু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ বন্ধ ছিল।তবে সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। তবে দুইদিন বন্ধের পর ‘বন্ধন-এক্সপ্রেস’ ট্রেনটি আজ থেকে আবার চালু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট