1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ মায়ানমারে পাচারকালে ১২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী উত্থান-পতনের জীবন নিয়ে যা বললেন পূর্ণিমা বিপিএলে দুর্নীতির অভিযোগে দুইজনকে নিষিদ্ধ করল বিসিবি বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম, ঋণের সুদ সর্বোচ্চ ৭% সুইজারল্যান্ডে পাহাড়ে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩ বিশ্বজয়ী কুরআন হাফেজদের সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছে যশোরের বেনাপোল পৌর বিএনপি।পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর)বিকেল ৫ টায় বেনাপোল পৌরসভার আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির শোভাবর্ধন ও দৃষ্টি নন্দন গাছের চারা রোপণ করা হয়।

‎বৃক্ষরোপণ শেষে আবু তাহের ভারত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার ধারাবাহিকতায় মাস ব্যাপি বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টি নন্দন গাছ লাগানো হয়েছে। এ উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

‎তিনি আরো বলেন,বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আগামী ২১ সেপ্টেম্বর বেনাপোল আসবেন এবং বেনাপোল পৌরসভার ভিতর লাগানো বৃক্ষরোপণ গুলো মন্ত্রী মহোদয় ঘুরে ঘুরে দেখবেন বলে জানান তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি নসিমুল গনি বল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেরুল্লাহ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট