1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ মায়ানমারে পাচারকালে ১২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী উত্থান-পতনের জীবন নিয়ে যা বললেন পূর্ণিমা বিপিএলে দুর্নীতির অভিযোগে দুইজনকে নিষিদ্ধ করল বিসিবি বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম, ঋণের সুদ সর্বোচ্চ ৭% সুইজারল্যান্ডে পাহাড়ে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩ বিশ্বজয়ী কুরআন হাফেজদের সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ডেস্ক:: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট