1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ গর্ভবতী নারীকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা বেনাপোলে ভারতগামী যাত্রীর শরীরে থাকা দুটি স্বর্নের খন্ড উদ্ধার শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর সকালে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের পূর্বপাড়ার একটি গোয়াল ঘর থেকে বোমা সাদৃশ তিনটি বস্তু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট