1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী। শাফিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

জানা গেছে, শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত তিনদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৬টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

এর আগে, গত ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শো’য়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে– ‘চাঁদ তারা সূর্য’, ‘আর কতকাল’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট