শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

বটিয়াঘাটায় ১৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনী, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ,থ্যালাসেমিমা ও লিভার সিরোসিস মোট ৫ টি রোগের জন্য গত সোমবার বেলা ১১ টায় স্থানীয নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে মোট ১৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে । উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, এস এম ওয়ালিউল্লাহ হোসাইন, ঈসরাত জাহান মোস্তফা, নাসির উদ্দিন, রূপংকর বিশ্বাস, আঞ্জুমান আরা খানম, রাশেদ আনোয়ার, মনিষা মন্ডল সহ সুফলভোগীরা । উল্লেখ্য জেলা সমাজসেবা কার্যালয় থেকে বটিয়াঘাটা উপজেলা মোট ৩৪ জন সুফলভোগী রোগীর প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেয়া হয়েছে । গত সোমবার ১৯ জন সুফলভোগী রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে । বাকি সুফলভোগী রোগীদের-কে পর্যায় ক্রমে প্রত্যেককেই ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews