শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জলদস্যু আটক

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মেঘনা নদীর বঙ্গেরচর এলাকায় দস্যুবাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে। ২ সেপ্টেম্বর সোমবার সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর বঙ্গেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসন (২৬)। এসময় উদ্ধার করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫টি রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ পনের হাজার পঁচাত্তর টাকা।

কেস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোলার বঙ্গেরচর এলাকায় বাহাদুর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন থেকে মেঘনায় জেলেদের জিম্মি করে জলদস্যুতা চালিয়ে আসছিল। জেলেরা এমন অভিযোগ দিলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আভিযানিক দল ডাকাতদের আস্তানায় অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই দস্যুকে আটক করা হয়।

আটক জলদস্যুরা ভোলা সদর উপজেলার ধনিয়া ৭নং ওয়ার্ড এবং চরমনিষা ৬নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালামের ছেলে। পরবর্তীতে আটক দুই জলদস্যু এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews