1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত একটি আভিযানিক দল ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিমান দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে।

২৫ সেপ্টেম্বর বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর- রশিদ।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ফলশ্রুতিতে, ২৫ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১২টা হতে সকাল সাড়ে ৫টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি তল্লাশী করতঃ কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল এবং মোঃ হাসান কে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫ টি দেশীয় অস্ত্র এবং ১টি অবৈধ মোটর সাইকেলসহ আটক করা হয়। এ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্রসহ সকল আলামত দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট