1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান পরিচালিত

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর যশোর রোডে ফুটপথ দখল করে হোটেল ব্যবসা পরিচালনার দায়ে আজিজ হোটেলের স্বত্বাধিকারী আব্দুল আজিজ-কে ১ হাজার টাকা এবং হাজী মহসীন রোডে পরিবেশ দূষণ ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে হাস-মুরগী ও পোল্ট্রি ফিড বিক্রেতা তাহমিদ পোল্ট্রি’র স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ শেখ-কে ৪ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া নগরীর যশোর রোড, মোস্তা গাউসুল হক রোড, হাজী মহসীন রোড, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, ক্লে রোড, রূপসা ঘাট, নতুন বাজার ও বড় বাজার এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সম্পত্তি শাখার কর্মচারীগণ অভিযানে অংশগ্রহণ করেন এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট