শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

দেশীয় অস্ত্রসহ কোস্টগার্ডের হাতে ধরা পড়ল তিন ডাকাত

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালীতে অভিযান পরিচালনা করে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাত সদস্যকে আটক করেছে।

৯ অক্টোবর বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় সক্রিয় ডাকাত সদস্য রিদুয়ান এবং তার দুই ভাই বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহকারে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবারন (৯ অক্টোবর) রাত ২টা বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত স্থানে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ তিনজন সক্রিয় ডাকাত আজগর আলী (৪২), মোঃ রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত দলের ৩ সদস্য ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews