রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

জামায়াত জনকল্যাণ মূলক রাষ্ট্র গঠন করতে চাই- মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন ছাত্রজনতার গণআন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হলেও সমাজে এখনো অনিয়ম দুর্নীতি রয়ে গেছে। রাষ্ট্র সংস্কার ছাড়া এসব দুর করা সম্ভব নয়। তিনি বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে নিজেদের উন্নয়ন করেছে। দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। মাওলানা আবুল কালাম আজাদ বলেন জামায়াত জনকল্যাণ মূলক রাষ্ট্র গঠন করার মাধ্যমে দূর্নীতি মুক্ত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোন মানুষ অবহেলিত থাকবে না। সমাজ থেকে সব ধরনের বৈষম্য দুর করে সুশাসন নিশ্চিত করা হবে। তিনি বুধবার দুপুরে উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইসলামী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা আব্দুর রহিম, ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, সাবেক সভাপতি আব্দুল গফুর,

উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহবুবর রহমান মন্টু কাগজী, ও মুজাহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews