রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দাকোপে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। কামিনীবাসিয়া পশ্চিমপাড়া ও গড়খালী পূর্বপাড়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর সহযোগীতায় বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন ও ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, উপজেলা এসপিএফ এর ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, মৎস্যজীবি খোরশেদ হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন প্রকল্পের সিএফ টেকনিকেল অফিসার সাখাওয়াত হোসেন। সভায় উপজেলার ৮টি গ্রামের ৬০ জন মৎস্যজীবি অংশগ্রহন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews