রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, মিছিল করলেই ব্যবস্থা-আইজিপি

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৯১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিষিদ্ধ করা হয়েছে অতীত কার্যক্রম বিশ্লেষণ করে। অপছন্দ করার কারণে তাদের নিষিদ্ধ করা হয়নি।

শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, একটা বেআইনি চর্চা শুরু হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ছাত্রলীগ হিসেবে মাস্তানি করবে। হল দখল, চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায়-অপকর্ম করবে। এক পর্যায়ে ওরাই বিসিএস দিয়ে পুলিশ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আসবে। তাদের অনেক ক্ষমতা। তাদের একদিকে রাজনীতির ক্ষমতা, অন্যদিকে পুলিশ, প্রশাসনের ক্ষমতা। এই চর্চা বা ব্যবস্থাপনার সংস্কার করা না হলে যে সংস্কার শুরু হয়েছে তাতে ভালো প্রশাসন পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, কতিপয় বিপথগামী পুলিশ সদস্য জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন মামলার আসামি ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই বিপ্লবের মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলা থাকবে না। এ মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, দীর্ঘ ১৫ বছরে বৈধভাবে অস্ত্র নিয়ে অবৈধভাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট শক্তি। সে অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। নতুন করে অস্ত্র নীতিমালা তৈরি হচ্ছে, যাতে কেউ জনগণের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। পুলিশকে তার পুরোনো ইমেজ ফিরিয়ে আনতে এবং চলমান সংকট কাটাতে সবার সহযোগিতা চাই।

এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews