1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

১৫ নভেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ নভেম্বর শুক্রবার রাত ১টা ২০ মিনিট হতে ঘটিকা হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ১ নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে তিন জন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল (৩৬), মোঃ মামুন মাল (২২) এবং মোঃ শামীম মাল (১৯) কে ০১ টি আগ্নেয়াস্ত্র, ১০ টি হাতবোমা ও ০৪ টি দেশীয় অস্ত্র (৪টি রামদা) সহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট