রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিমিটেড দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারস্থ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে আসে। এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পায়, অনেক ডাকাডাকির পর ও আলামিনুর দরজা না খোলায় শিপু জানালা দিয়ে দেখতে পায় আলামিনুর গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং অধিকতর তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি বলে থানা পুলিশের এ কর্মকতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews