সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

দাকোপে আইসিসিএপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলায় সুশীলনের আয়োজনে AMRA প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসইআই’র অর্থায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলানায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়।
উক্ত আলোচনা ‎সভায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলে জানাযায়। ইউএনও সহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের গেট সুপার ভাইজার জাকারিয়া আল হেলাল, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আলমাস হোসেন, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রাজীব ঘোষ, প্রজেক্ট অফিসার নুরুন্নবী প্রিন্স, ফিল্ড অফিসার দীপা বিশ্বাস, তাপস কুমার দাসসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews