শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাদ আসর বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর যশোরের জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সভাপতি মাওলানা রিয়াসাদ হোসাইন, সেক্রেটারি মাওলানা নূরুল হক এবং পোর্ট থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা নায়েবে মাওলানা হাবিবুর রহমান কোরআন ও হাদিসের আলোকে পবিত্র রমজান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews