শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ ও ৪টি রকেট ফ্লেয়ারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আটক দুই অস্ত্র ব্যবসায়ী হলেন মো. ওসমান গনি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর বুধবার অনুমানিক রাত ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৩টি মোবাইলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ওসমান গণি ও তার সহযোগী শাহেদ কে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews