1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে

১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ ২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।

১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১টা ৩০ মিনিট হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্র (৫ টি রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতব্বরকে (৩৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হন্তান্তর করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট