শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

ডুমুরিয়ায় দেদারসে কর্তন হচ্ছে সরকারি গাছ

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় সরকারি জমিতে থাকা একাধিক গাছ দেদারসে কেটে সাবাড় করে দিচ্ছে এক প্রভাবশালী। বাঁধা দিলে দিচ্ছে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি এমন অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সামছুর রহমান গাজী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায়।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া এলাকার বৈদ্যনাথ পাল ও দেবপ্রসাদ পাল তাদের বাড়ি পার্শ্ববর্তী খর্ণিয়া মৌজায় একখন্ড ভিপি জমি সরকারি রাজস্ব দিয়ে ডিসিআর মূলে ভোগ দখল করে আসছিল। সম্প্রতি ওই জমিতে থাকা একটি শিরিশ ও আম গাছ স্থানীয় আবু তালেব ও তার সহযোগীরা ঘটনার দিন প্রকাশ্যে কর্তন করে নেয়। যার আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা বলে তিনি দাবি করেন। এ সময় সামছুর শেখের ছেলে মকবুল হোসেন বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। এ নিয়ে আদালতে মামলা চলমান এবং বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ‌ও করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন এ বিষয়ে আমার কোন নলেজে নেই। এদিকে শোভনা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমি শুনেছি অর্পিত সম্পত্তির গাছ কর্তন করছে কে বা কারা, যারাই করুক এটা বেআইনী এবং অবৈধ। তাৎক্ষণিক সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ কে অবহিত করেছি। এ প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews