বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেসক্লাব পাইকগাছার ১৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৭০২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রেসক্লাব পাইকগাছার ১৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব পাইকগাছা এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।

ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু এবং রোজী সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের নির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম, আহমেদ আলী বাঁচা, মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, আওছাফুর রহমান, নুরুল আমিন পলাশ, মোঃ শাহীন রেজা, মোঃ জিনারুল ইসলাম ও এম সম্রাট।

এছাড়া শিক্ষক ফাতেমা বেগম, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম খাতুন ও শারমিন খাতুনসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews