1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয়-ইমরান খান সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৩৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিজ্ঞান ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী খুলনার পাইকগাছায় নানা আয়োজনে পালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত মহান বিজ্ঞানীর নিজ বাসভবনে দিনব্যাপী আয়োজিত হয় স্মরণসভা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মিস লাভলী ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

রাজনৈতিক অঙ্গন থেকেও অনুষ্ঠানে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন ও এসকে মহিবুল্লাহ।

উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ আজিজুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

আলোচনা সভায় বক্তারা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অসাধারণ বৈজ্ঞানিক গবেষণা, দেশপ্রেম ও জীবনদর্শন নিয়ে বক্তব্য রাখেন। তারা নতুন প্রজন্মের মাঝে তাঁর কর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট