মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

খুলনা-৬ আসনে বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা-কয়রা খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

তিনি শুক্রবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের ফুলবাড়ি বাজার, দারুন মল্লিক, নোয়াই বাজার, বিগরদানা বাজারসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন রফিকুল ইসলাম রফিক। গণসংযোগ চলাকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দলের পক্ষে সমর্থন কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফা, ইমরান হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো. আক্তার হোসেন, শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, ব্যাংকার প্রশান্ত কুমার দাশ, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম, তেজেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews