মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

দাকোপে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলা মোড়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিধির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্ল্যা খাইরল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এসএম শামিম কবির, এনামল হক সজল। অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির অন্যতম সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহম্মেদ দিলু, জি এম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, জি এম হারুনুর রশিদসহ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। কর্মীসভাটি পরিচালনা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews