1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন. গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩,০০,০০০ (তিন লক্ষ মাত্র) টাকা মূল্যের ১০ কেজি গাজা জব্দ করা হয়। কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট