1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে দুর্যোগকালীন উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ ২৬ জুন ২০২৫ তারিখ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ‘তারুণ্যের উৎসব-২০২’শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর, তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জান মাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট