শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

হাতিয়ায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে অস্ত্র চোরাই স্বর্ণসহ আটক ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র, চোরাইকৃত স্বর্ণসহ ২ জন দুর্ধর্ষ ডাকাত, ১ জন নারী সহযোগী ও ১ জন চোরাই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুন সোমবার মধ্যরাত ২টা থেকে ১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে শামীম ডাকাত বাহিনীর ২ জন সক্রিয় সদস্য মোঃ সোহেল (২৩), মোঃ সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী মোছাঃ পারুল বেগম (৩২) কে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ঔষধ, ২ ভরি ১২ আনা তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রুপার অলংকার সহ আটক করা হয়। পরবর্তীতে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণালংকার সোনাদীয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বনিক (৪২) কে আটক করা হয়।

আটককৃত ডাকাত ও নারী সহযোগী নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়ির চর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা।

আটককৃত ডাকাত, ডাকাত দলের নারী সহযোগী ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীসহ জব্দকৃত সকল আলামত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews