শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের ব্রিজ ঘাটে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুলাই শুক্রবার মধ্যরাত ১২ টায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রামের সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনার স্থল হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১ শত ৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত পাচারকারী মোঃ শহিদ (৩০), চট্টগ্রামের বাসিন্দা। জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews