1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

পাইকগাছার চাঞ্চল্যকর দস্যুতা মামলার আসামি আরমান আটক

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর রাড়ুলী দস্যুতা মামলার ১৬৪ ধারা জবানবন্দিতে প্রাপ্ত আসামি আরমান মোড়লকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের থেকে বাকার বাঁক গ্রামের মোঃ আবু বকর সিদ্দিক এর ছেলে আরমান মোড়ল(২৬), কে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় হেফাজতে নিয়ে হয়।

আরমান এর বিরুদ্ধে পাইকগাছা থানায় দায়েরকৃত মামলা নং ০৯, তারিখ ১৬/০৬/২০২৫, ধারা ৫০৬/৩৪১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী দস্যুতা মামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।

এছাড়া, তিনি একটি মুলতবি গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি। পাশাপাশি হত্যা এবং অন্যান্য একাধিক গুরুতর মামলারও আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট