শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় এইচএসসি পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক পরীক্ষার্থীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর তাৎক্ষণিক মানবিক উদ্যোগে সরকারি গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দ্রুত চিকিৎসা দেওয়ায় বর্তমানে ওই পরীক্ষার্থী সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরুর প্রায় আধাঘণ্টা পর আর.কে.বি.কে. হরিশচন্দ্র কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী সাদিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গাজীর মেয়ে।

জানা গেছে, সাদিয়া আগে থেকেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত মঙ্গলবার তার গলা দিয়ে রক্ত ওঠায় সাতক্ষীরা সদর হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা নিয়েই তিনি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীকে অবহিত করেন।

খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিজের ব্যবহৃত সরকারি গাড়িতে পরীক্ষার্থীকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষার্থীকে জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখেন। দ্রুত চিকিৎসা সেবায় তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রশাসনের তাৎক্ষণিক মানবিক উদ্যোগ ও চিকিৎসকদের দ্রুত সেবার প্রশংসা করেছেন পরীক্ষার্থীর স্বজনরা। তারা বলেন, সময়মতো হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। প্রশাসনের এই মানবিক সহায়তায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews