1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে অস্ত্র ইয়াবাসহ এক সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট