বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটিতে বিকল ফিশিং ট্রলারসহ ১১ জেলে উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ফিশিং ট্রলার “এফবি ইভা” এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ আগস্ট শনিবার মাতারবাড়ি এলাকা হতে ”এফবি ইভা” নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর গত ৬ সেপ্টেম্বর রাতে বোটটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ১১ ঘণ্টা যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, আজ ৭ সেপ্টেম্বর রবিবার মধ্যরাত ১ টা ২৫ মিনিটে উক্ত বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews