বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

টেকনাফে দেড় কোটি ইয়াবাসহ দুই মাদক পাচারকারি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews