শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

পতেঙ্গায় ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের পতেঙ্গায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews