শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান

পাইকগাছায় শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন অপসারণের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলি ইউনিয়নের ভবানীপুর গ্রামে অবস্থিত শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনটি দ্রুত অপসারণ দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরজমিন ঘুরে ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রায় পাঁচ দশকেরও বেশি পুরনো। ফলে গত ২০ বছর যাবত জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ভবনটির ছাঁদের বিভিন্ন জায়গায় ফাটল ও ভীম ফেটে রড বাহির হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ছাদ ঢালাইয়ের টুকরো ধ্বসে ছেলে-মেয়েদের মাথায় পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ও ঘটে।

বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৮০০ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তবে বিদ্যালয় একাডেমিক ভবনের সামনে ঝুঁকিপূর্ণ অবস্থায় পুরোনো ভবনটির কারনে শিক্ষার্থীসহ শিক্ষকদের প্রতিনিয়ত চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তাছাড়া পাশে শ্রেণি কক্ষের পাঠদান করতে ও সতর্কতা অবলম্বন করতে হয়।

অভিভাবক ও স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে চলাচলের সময় ছাত্র-ছাত্রীদের মাথায় টুকরো পড়ার মতো ঘটনাও ঘটছে। এতে শিক্ষার্থী-শিক্ষকদের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটি জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত ভেঙে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে পুরনো ভবন অপসারণ সহ টেন্ডারের মাধ্যমে বিক্রয় এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর কুমার দত্ত জানান, দ্রুত সময়ের মধ্যে এ ভবনটি অপসারণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, দ্রুত বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়াও আমরা লিখিত একটি দরখাস্ত তাহার নিকট প্রেরণের প্রস্তুতি চলমান রয়েছে।

এসময়ে ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি গাজী মুনসুর আলী ও উপজেলা যুবদল নেতা আব্দুল কুদ্দুস মোড়ল সহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণে দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews