সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কোটি টাকার স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৬৯৭ গ্রাম।

আটক আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকা থেকে একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ১৯০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গত তিন মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews