শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান

পাইকগাছায় বিএনপি নেতার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঁকা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির খুলনা জেলার টিম প্রধান এবং খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

পথসভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন, আক্তার হোসেন, শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, এসএম শাহাবুদ্দিন, জামাল ফারুক, লিটন আহমেদ, শফিকুল সানা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জনগণকে একত্রিত করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে। এছাড়াও আগামী বহিরাগত প্রার্থীকে না দেওয়ার জোর দাবি জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews