1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

‘খেতে যাওয়া’ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার নিয়ে যা বলছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ডেস্ক:: দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার বাংলাদেশ পুলিশ সদর দফতর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ব্যাখ্যা দেয়।

ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন: মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

পুলিশ সদর দফতর জানিয়েছে, স্পর্শকাতর সময়ে পুলিশের দায়িত্ব বণ্টন ও কর্মপদ্ধতি সুনির্দিষ্ট এসওপির (Standard Operating Procedure) মাধ্যমে নির্ধারিত হয়। পুলিশের খাবার ও বিশ্রামের সুযোগ থাকলেও, তা পর্যায়ক্রমে দেয়া হয় যাতে দায়িত্ব পালনে কোনো বিরতি না থাকে। ওই তিন কর্মকর্তা এই এসওপি অনুসরণ করেননি, যার কারণে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পক্ষ থেকে একটি স্পষ্ট নির্দেশনা ছিল যে কোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে দায়িত্বে থাকা সত্ত্বেও ওই কর্মকর্তারা নিজেদের খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এই দায়িত্বহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তাদের ক্লোজ করার আদেশ দেয়া হয়। ঘটনার পরপরই ডিএমপি কমিশনারের আদেশে সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট