1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

মোড়েলগঞ্জ উপজেলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত আয়া মরিয়ম আক্তার (২৭) কে হেনস্থা সহ শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় থানায় মামলা।

ভুক্তভোগী মরিয়ম আক্তার এর পিতা একই হাসপাতালে কর্মরত হিসাব রক্ষক মাতুব্বর মোঃ রেজোয়ান হোসেন জানান, গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১ টার দিকে স্থানীয় জাহাঙ্গীর আলম বাদশা ও মোহাম্মদ আলী কথিত কিছু সাংবাদিক নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ে মরিয়ম আক্তারকে খোঁজাখুঁজি করে। এ সময় মরিয়মকে না পেয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করতেন হুমকি ধামকি দিয়ে আসে।
পরবর্তীতে হাসপাতালে এসে সাংবাদিক পরিচয় দানকারী তিন ব্যক্তিদের মধ্যে মোঃ শামীম মল্লিক, মোঃ পলাশ শরীফ ও গণেশ পাল চাকরিচ্যুত আয়া শাহিনা বেগমের হয়ে হাসপাতালে কর্মরত মরিয়ম আক্তারকে তার কর্মস্থলে হেনস্তা সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় মরিয়ম আক্তারের ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে বাধা দেয় সে। তখন মরিয়ম কে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন কথিত সাংবাদিক পরিচয় দানকারী ওই তিন ব্যক্তি।

এ সময় হাসপাতালের স্টাফ ও ভর্তি রোগীদের স্বজনেরা এই বিষয়টি দেখে এগিয়ে এসে ঘটনার বিষয় জানতে চায় তারা। এ সময় তাদের সাথেও খারাপ ব্যবহার করলে কথিত ওই তিন সাংবাদিককে ধাওয়া দিলে তারা দৌড়ে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম এর কক্ষে আশ্রয় নিলে রোগীদের স্বজনদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয় দানকারী তিনজন ব্যক্তি দৌড়ে এসে আমার রুমে আশ্রয় নেয়। তখন স্থানীয় এবং রোগীদের স্বজনদের নিবৃত্ত করতে উদ্যোগ নেয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোড়েলগঞ্জ থানা পুলিশকে তাৎক্ষণিক সংবাদ দিলে পুলিশ এসে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী মরিয়ম আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে হাসপাতালে আয়া পোস্টে যোগদানের পর থেকে ওই সকল ব্যক্তিরা আমাকে হুমকি ধামকি ও ভয় ভীতি দিয়ে অর্থ দাবি করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এ সময় যদি রোগীদের স্বজনরা এগিয়ে না আসতো তাহলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতো।

অন্যদিকে মরিয়ম আক্তারের পিতা মাতুব্বর রেজোয়ান হোসেন বলেন, কয়েকদিন আগে হাসপাতালে আউটসোর্সিং এ কর্মরত শাহিনা বেগমের অনিয়ম ও অন্যকে দিয়ে কাজ করায় জনবল নিয়োগ দানকারী প্রতিষ্ঠান একতা আউটসোর্সিং লিঃ এর চাকরির শর্ত ভঙ্গ করার কারণে তাকে চাকরিচ্যুত করেন প্রতিষ্ঠানটি। এরই জের ধরে শাহিনা বেগম ও তার লোকজন আমার মেয়ে মরিয়ম আক্তার ও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করে এবং আমার মেয়েকে শ্লীলতাহানি করে হামলা চালায়।
এদিকে ভুক্তভোগী মরিয়ম আক্তার জানান, এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেছেন তিনি । মামলার নং – ১৫ তারিখ – ২১/৯/২৫ ইং।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট