1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারত থেকে বেনাপোল দিয়ে ৭ হাজার ১০০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২১ দিনে বেনাপোল বন্দরে এসেছে ৭ হাজার একশো মেট্রিক টন চাল। ২১ আগষ্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ৪০ দিনের মধ্যে ২১ কারযদিবসে প্রায় ৭৫ টি চালানের বিপরীতে ২০৩টি ট্রাকে করে ৭ হাজার একশো মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

সরকার বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাসপর দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। আমদানি করা চাল ছাড় করনের জন্য বেনাপোল কাস্টমস হাউসে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করছেন। বন্দরের ৩১ নম্বর শেডে আমদানি করা চালের খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।

সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান জানান,চাল আমদানির শুরু থেকে আমরা কাস্টমস হাউসে চাল ছাড় করার জন্য কাজ করে আসছি। চার মাস পর গত ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে । যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই ভূইয়া এন্টারপ্রাইজ মাধ্যমে আমরা ছাড় করেছি।

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, গত ২১ আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। পূজোর বন্ধের কারনে চাল আমদানি বন্ধ রয়েছে । বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় চালবাহী বেশ কিছু ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ রয়েছে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হওয়ায় চালের স্থিতিশীল রয়েছে। আমদানি অব্যহত থাকলে সামনের দিনগুলোতে চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলেছে। ইতিমধ্যে নতুন চালান আসতে শুরু করেছে। গত ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর ৪০ দিনের মধ্যে ২১ কার্যদিবসে বেনাপোল বন্দর দিয়ে ৭ হাজার একশো মেট্রিক টন চাল আমদানি হয়েছে।পেট্রাপোল বন্দরে আরও বেশকিছু চালবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে ৭৫ টি চালানে ২০৩ টি ট্রাকে করে ৭ হাজার একশো মেট্রিক টন চাল ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর মধ্যে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।আমদানি করা চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট