1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯-আইজিপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।

সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট