1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

সাংবাদিক হায়াতকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটে প্রকাশ্যে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা বিএনপি’র সদস্য ও শেরে বাংলা ডিগ্রী কলেজের সভাপতি রুনা গাজী, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, মোঃ রিফাত আল মাহমুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, শিক্ষক সাফায়েত হোসেন, শিক্ষক নেতা মোঃ ইব্রাহীম ফকির, কাজী কামরুল ইসলাম ও সাংবাদিক টিপু শিকদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিক হায়াত উদ্দীনসহ অন্যান্য হত্যাকান্ডের বিচার করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।’
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সামাজ, শিক্ষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট