1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

বটিয়াঘাটায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা শান্তিনগর এলাকায় সুফিয়া বেগম (৬৫) নামে জনৈক এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার হান্নান মাতব্বর’র স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দিবাগত ভোর রাতে।
তথ্যসূত্রে জানা যায়, সুফিয়া বেগম নিজ বাড়িতে একা বসবাস করতেন। তাঁর ছেলে আব্দুর রহমান বর্তমানে খুলনায় বসবাস করে। গতরাতে সুফিয়া বেগম ঘুমিয়ে পড়ার পর সকালে প্রতিবেশী শাহ আলমের স্ত্রী সুফিয়া বেগম সবজি দিতে এসে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় মৃতদেহের মাথার ডানপাশে এবং বাম কানের সাইডে আঘাতের চিহ্ন ও নাক-মুখে রক্ত পাওয়া গেছে। সুফিয়ার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে উক্ত নারীকে হত্যা করে বারান্দার সামনে খড়কুঁটোর উপর ফেলে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ক্লু উদঘাটনে পুলিশের তৎপরতা কার্যক্রম চলছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট