শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

কোস্টগার্ডের উদ্যোগে ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন এর প্রতিনিধি এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews