বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জন্য উপহারের ৫শ’ কেজি আম পাঠালো বাংলাদেশ কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রাম সংলগ্ন হাকর নদীর পাড় থেকে এক ছেলে নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় গাজীপুর গ্রামের লোকজনের মাধ্যমে খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতক শিশুটি উদ্ধার করে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর সভার প্রশাসক ডা. নাজিব হাসান বলেন, বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে হাকর নদীর পাড়ে একটি ছেলে নবজাতক শিশু পড়ে আছে।স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে শিশুটি উদ্ধার করা হয়। শিশুটি উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজিপুর গ্রামের প্রাইভেট চালক কালু মিয়ার স্ত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থা এখন ভালো আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখাশুনা করা হবে এবং উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews