মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। সে জন্য চোখের যত্ন নেয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি। কাছে ও দূরের বস্তু দেখতে যাদের সমস্যা তাদের দ্রুত চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। বিশেষ করে পরিবহন সেক্টরে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষা করা অতি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক বুধবার দুপুরে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং-এর সহযোগিতায় কেসিসি এ কর্মসূচির আয়োজন করে।
প্রশাসক জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমে চালকরা খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন। তিনি অন্যান্য পরিবহন শ্রমিক বিশেষ করে নগরীতে চলাচলরত ইজিবাইক ও রিঙ্া চালকদের চক্ষুও পরীক্ষার আওতায় আনা ও চশমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। প্রশাসক ফিতা কেটে এ চক্ষু ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উল্লেখ্য, সংস্থাটি ইতোপূর্বে সোনাডাঙ্গা বাস টার্মিনালে প্রায় এক হাজার পরিবহন চালক ও শ্রমিকদের চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করেছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এঙ্িিকউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ভিশনস্প্রিং-এর সিনিয়র অপটোমেট্রিস্ট আশরাফুল আলম, অপটোমেট্রিস্ট মিনহাজুল করিম সাদী, কাউন্সিলর মো: সুজন মন্ডল, রেজস্ট্রার মো: তৌফিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহিদ হাদিস পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে রোটারী ক্লাব-খুলনা অঞ্চলের রিপসা টীম আয়োজিত ইয়ার লঞ্চিং র‌্যালী ২০২৬-২৭ এর উদ্বোধন করেন। র‌্যালীটি প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। রিপসা-এর স্পেশাল এইড পাস্ট প্রেসিডেন্ট ডা. সৈয়দ আবু সাইদ, ডেপুটি কো-অডিনেটর পাস্ট প্রেসিডেন্ট মোল্লা মারুফ রশীদ, পাস্ট প্রেসিডেন্ট জিএম নাসিরুল্লাহ, আশিষ দে, নাদিরা সুলতানা, কামরুল করীম বাবু, প্রফেসর রুমা নন্দী, খন্দকার সাজ্জাদুল ইসলাম, এস এম আতাহার আলী, হাবিবুর রহমান, আবিদা আফরীন, মনিরুজ্জামান রহীম, ফেরদৌসুর রহমান পিয়াসসহ রোটারিয়ানবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অস্বচ্ছল পরিবারের মাঝে ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২০, ২৩, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিস্কাশন ব্যবস্থা, মশক নিধন কার্যক্রম ও পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews