শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

চট্রগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীদল জনসম্মুখে প্রায়শই গোলাগুলিসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় জনগণ কোস্টগার্ড এর শরণাপন্ন হলে কোস্টগার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৩ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ডস তাজা কার্তুজ, ১৫ টি ফাঁকা কার্তুজ ও ৮ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর ৫ জন সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দল বহনকারী গাড়ির উপর অতর্কিত হামলা করে গাড়ি ভাংচুর করে এবং আটককৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড আভিযানিক দল ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

আটককৃত আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মোঃ জমির আহমদ (৫৫), মোঃ জিয়াউর রহমান (৫০) এবং মোঃ সোহেল (২১) বাঁশখালী থানার বাসিন্দা।

জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews